1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাচোলে সম্প্রীতির বার্তা, ভিন্নধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার বিতরণ নেত্রকোনায় সরকারি কাগজ জালিয়াতির অভিযোগে কম্পিউটার দোকানি ও পল্লীবিদ্যুতের দালালসহ গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ  মাদ্রাসার গাছ কাটার অভিযোগ, ১২ দপ্তরে স্থানীয়দের অভিযোগ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় পণ্য আটক আমতলীর পায়রা নদীতে পড়ে জেলে নিখোঁজ

রায়গঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি ভেক্যু মেশিন জব্দ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৯১ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটা রোধে নলকা ও সোনাখাড়া ইউনিয়নে পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) অভিযানের সময় অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুটি ভেক্যু (এক্সকাভেটর) মেশিন জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, সলঙ্গা থানা পুলিশ, রায়গঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, অবৈধ মাটি কাটার ফলে ফসলি জমি, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

স্থানীয়দের মতে, নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com