1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বেনাপোল সীমান্তে ৫২ বোতল মদ ও চোরাচালানী মালামালসহ আটক-১ ঠাকুরগাঁয়ে র‍্যাবের বিশেষ অভিযানে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার, আটক ২ ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসী মামার আত্মহত্যা ভূঞাপুরে স্কুলের পাশে বালুর ঘাট জরিমান ৫০ হাজার , ঘাট বন্ধ ঘোষণা উপজেলা পরিষদে এমপি’র কক্ষ নির্মাণে সরকারি বরাদ্দ ৬ লাখ টাকা ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালুর ঘাটে অভিযান, জরিমানাসহ কার্যক্রম বন্ধ ঘোষণা

রায়গঞ্জের নিমগাছিতে কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে রায়গঞ্জ থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে আয়োজিত এ বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, সন্ত্রাসবাদ, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

 

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) নিলকমল চক্রবর্তীসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার, রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুণ, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতা, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার মিয়া এবং নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল বারী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।”

 

বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সাইবার অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com