1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

যমুনা নদী থেকে যুবকের অর্ধগলিত  মরদেহ উদ্ধার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭১ Time View
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৪জুলাই) বিকেল সাড়ে ৩টায় এনায়েতপুরের বেরিবাঁধ এলাকার যমুনা  নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ  আবেদ হোসেন খান জানান , যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। মরদেহের শরীরে কালো  গেঞ্জি ও খয়রি হাফ প্যান্ট পড়া ছিল। এছাড়াও মরদেহের শরীরসহ মুখমণ্ডল পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিলো। ধারণা করা হচ্ছে, ১২ থেকে ১৫ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা দুপুরে  মরদেহটি নদীর তীরে ভাসতে দেখে খবর দেয়। পরে উদ্ধার করে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল  হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর যুবকের মৃত্যুর কারণ নিশ্চত হওয়া যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com