1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫, আদালতে সোপর্দ রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন ভিপি এমপি আয়নুল হক  ১০ অক্টোবর আজকের নামাজের সময়সূচি বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, আটক ১২ লাখ টাকার পণ্য ভূঞাপুরে মসজিদে মুসুল্লির মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগ, আটক ১ বুটেক্সের ডাই কেম এক্সপো শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু রায়গঞ্জে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রায়গঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ২ ফুলবাড়ী সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে হত্যা মামলার আসামি আটক

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৬ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সবাইকে নিয়ে টিভির সামনে বসার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

 

 

 

তবে শুধু টেলিভিশনেই নয়, এবার মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও সহজেই উপভোগ করা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। ফলে ঘরের বাইরে থাকলেও খেলা মিস হওয়ার সুযোগ নেই।

 

 

 

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে দেশের দর্শকদের জন্য এই সুযোগ নিশ্চিত করেছে চ্যানেলগুলো।

 

 

এদিকে টিভি সম্প্রচারের পাশাপাশি বেশ কয়েকটি ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মও বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

 

 

 

 

 

মোবাইলে বিশ্বকাপ দেখতে চাইলে ব্যবহার করা যাবে মাই রবি, টফি এবং গ্রামীনফোনের বায়োস্কোপ অ্যাপ। এসব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

 

 

বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য এবার ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকারও বেশি।

 

 

তাই টেলিভিশন কিংবা মোবাইল—যে মাধ্যমই হোক না কেন, ফুটবলের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করার সুযোগ থাকছে দেশের কোটি সমর্থকের সামনে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com