1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ  যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী তাড়াশে খড়ের পালায় ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা পেল বসতবাড়ি রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ জন নারী  স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অপসারণ দাবীতে মানববন্ধন‎

ভোটার হতে এসে রোহিঙ্গা দম্পতি আটক!

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২৫ Time View

কামারখন্দ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কামারখন্দে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে ভোটার হতে এসে এক রোহিঙ্গা দম্পত্তি আটক হয়েছেন। সোমবার (২৫ আগষ্ট) দুপুরে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হতে আসলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজার উখিয়া টেংখালি রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকার লাল মোহাম্মদের ছেলে মো. আনিস (৩৮) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৬)।

কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদ রানা বলেন, নিজেদের কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী এলাকার বাসিন্দা উল্লেখ করে ভূয়া কাগজপত্রের মাধ্যমে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেন ওই দম্পত্তি।

এরপর সোমবার তারা ভোটার হতে নির্বাচন অফিসে আসেন। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণ হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে নিয়ে গেলে তাদের পুলিশে সোপর্দ করেন তিনি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, আটক দম্পত্তি টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com