1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে আউশ মৌসুমে ব্রি- ধান ৯৮ চাষের সাফল্যের সম্ভবনা  রায়গঞ্জে পুলিশের অভিযানে দুই হাজার টাকার জাল নোটসহ যুবক আটক চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

ভূঞাপুরের জেল খেটে আরো বেপওয়ার মাদক সেবি ; আটক ২ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৫ Time View

মো: আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে ভূঞাপুরে হাসান নামে একজন মাদক কারবারী ও তার সহযোগি সুমন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত হতে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়।

ভূঞাপর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, স্থানীয় সচেতন নাগরিকদের গোপন সংবাদের ভিক্তিতে ১০ মে রবিবার সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় অভিযান চালিয়ে এসআই মোঃ নজরুল ইসলাম ও এসআই আজহারুল ইসলাম তাদের আটক করে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের নূর ইসলাম কবিরাজের ছেলে আরশিক (২০) ও বাগবাড়ী গ্রামের বিপ্লব ভূঁইয়ার ছেলে হাসান (২২) সম্প্রতি ইয়াবা ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক নিয়ে গ্রেফতারকৃত হাসানের ঘরের ভেতর ভিডিও ফুটেজে গান বাজিয়ে উল্লাস করতে দেখা যায়।প্রায় এক মাস আগে গ্রেফতারকৃত হাসান (২২) কে মাদকসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তিনি জামিনে ফিরেই মাদকের বিশাল চালান হাতে পেয়ে উল্লাস করছেন এই চক্রের সদস্যরা। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছিল।তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

ভূঞাপর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান জানান, ভূঞাপুর উপজেলাধীন গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি ও জিগাতলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইয়াবা সেবনের পর বিরক্তিকর ও উশৃঙ্খল আচরণের মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে হাসান (২১) ও সুমন (২২)কে আটক করা হয়। স্বেচ্ছায় তাদের জবানবন্দিতে হাসান দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সুমন অভিযোগ অস্বীকার করায় তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ভূঞাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। সোমবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে জানান ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাবিবর রহমান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিল। একই এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি বৈদ্যুতিক কেবল, পানির মোটর এবং বেশ কিছু মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অনেকে সন্দেহ করছেন, এই মাদক চক্রের সঙ্গেও চুরির এসব ঘটনা জড়িত থাকতে পারে। তাদেরকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে পেয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com