1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

ভাগ্যের নির্মম পরিহাসে নিঃস্ব ফরিদ মোল্লা: মানবিক সহায়তার আবেদন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৩০ Time View

 

দৃশ্যপট ডেস্ক:

একসময় ছিলেন পরিশ্রমে গড়া এক স্বপ্নবাজ মানুষ। মাথায় প্লাস্টিকের পাটির বোঝা, কাঁধে ঘাম, মুখে তৃপ্তির হাসি—এই ছিল ফরিদ মোল্লার পরিচয়। গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়িয়ে পাটি বিক্রি করেই সংসার চালাতেন তিনি।
সুখ ছিল না, তবু শান্তি ছিল; অভাব ছিল, তবু ছিল আত্মসম্মান।

কিন্তু আজ সেই মানুষটিই শয্যাশায়ী, জীবনের প্রতিটি শ্বাস যেন মৃত্যুর সঙ্গে এক অনন্ত লড়াই।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘড়িয়া গ্রামের মৃত সোবহান মোল্লার ছেলে ফরিদ মোল্লা (৪৮) কয়েক মাস আগে জীবিকার তাগিদে বেরিয়েছিলেন পাটি বিক্রি করতে। পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
সেই দুর্ঘটনাই কেড়ে নিয়েছে তাঁর চলার শক্তি, কেড়ে নিয়েছে তাঁর কর্মক্ষমতা—যা ছিল তাঁর পরিবারের একমাত্র ভরসা।

এখন তিনি সম্পূর্ণ শয্যাশায়ী। নেই চিকিৎসার টাকা, নেই খাবারের নিশ্চয়তা। একদিকে অসহ্য শারীরিক যন্ত্রণা, অন্যদিকে সন্তানদের ক্ষুধার্ত মুখ—এই দুই দুঃসহ বাস্তবতা প্রতিদিন তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

চোখে পানি নিয়ে স্ত্রী বললেন, ভাত দিতে পারি না, ওষুধ কিনে দিতে পারি না। ওর চোখের দিকে তাকাতে ভয় হয়।

স্থানীয়রা জানান, ফরিদ মোল্লা ছিলেন সৎ, পরিশ্রমী ও সহৃদয় মানুষ। জীবনে কখনো কারো কাছে সাহায্য চাননি। আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই মানুষই বেঁচে থাকার জন্য সমাজের দানশীল মানুষের দিকে চেয়ে আছেন।

সমাজসেবক কাজল দাস বলেন, ফরিদ মোল্লা আমাদের এলাকার সৎ ও পরিশ্রমী মানুষ। তাঁর চিকিৎসা ও সংসারের ভার এখন সমাজের সহৃদয় মানুষদেরই নিতে হবে। সবাই এগিয়ে এলে হয়তো নতুন করে বাঁচার সুযোগ পাবেন তিনি।

ফরিদ মোল্লার চিকিৎসা, খাদ্যসামগ্রী এবং নতুন করে ছোট ব্যবসা শুরু করার জন্য এখনই জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

একটু সহানুভূতি, সামান্য সাহায্য—এই মানুষটির জীবন বাঁচাতে পারে, ফিরিয়ে দিতে পারে তাঁর মুখের হারিয়ে যাওয়া হাসি, পরিবারের মুখে নতুন আশার আলো।

সহযোগিতা ও যোগাযোগ:
মোবাইল: ০১৭১৭-৪১২৭৫১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com