1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করাহবে,কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও বাস টার্মিনালে মাদকসহ আটক,২ মাসের কারাদণ্ড ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায় ‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে  রায়গঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর মন্দিরে চুরির মূল হোতা গ্রেফতার: সিএমপির বন্দর থানার অভিযানে নগদ টাকা উদ্ধার

ভাগাভাগি হয়ে গেছে নির্বাচন কমিশন : হাসনাত আবদুল্লাহ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

দৃশ্যপট ডেস্ক:

সম্প্রতি নেওয়া নির্বাচন কমিশনের প্রতীক অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন কেকের মতো ভাগাভাগি হয়ে গেছে। সেখানে অনেকগুলো পক্ষের শক্তি জড়িত।

নির্বাচন কমিশনের কাঠামো প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ৫ আগস্টের পর যখন নির্বাচন কমিশন গঠন হয়েছে, তখন বিএনপি বলেছে— আমাদের পক্ষ থেকে একজন, জামায়াতের একজন ও সেনাবাহিনী থেকেও একজন দেওয়া হয়েছে। এটাকে কেকের মতো ভাগাভাগি করে নেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশন তাদের পারপাস সার্ভ করছে।

শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের কোনো নীতিমালা নেই। কোন নীতিমালার অধীনে শাপলা কলি প্রতীক অন্তর্ভুক্ত করেছে, কিংবা কোন নীতিমালায় তা অন্তর্ভুক্ত হবে না, সেটি এখনো স্পষ্ট করেনি। কোন প্রক্রিয়ায় অন্য রাজনৈতিক দলগুলোকে প্রতীক দিয়েছে সেটাও পরিষ্কার নয়। অর্থাৎ এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি স্বেচ্ছাচারী।

শনিবার (১ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কার ও প্রতীক ইস্যুতে আমরা সবসময়ই এক অবস্থানে ছিলাম, এখনো সে অবস্থানে আছি বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপির প্রভাশালী এ নেতা।

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com