1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কামারখন্দে ৮০ বছর পর পৈত্রিক জমি দখলে লাল নিশান উড়িয়ে আবেগে আপ্লুত বংশধরেরা সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি কুড়িগ্রামে লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে ধোলাই দিয়ে থানায় সোর্পদ রায়গঞ্জে আঞ্চলিক সড়কের পাশে মুরগির বিষ্ঠার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সবুজ ভূঞাপুর গড়ার প্রত্যয়ে ১৬২ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ তাড়াশ শিক্ষা অফিসারের বিদায়  যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে,মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৩ Time View

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সিরাজগঞ্জের রায়গঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে জেলা বিএনপি’র উপদেষ্টা ও অষ্ট্রেলিয়া প্রবাসী ইন্জিনিয়ার কামাল হোসেনের আয়োজনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহানের যৌথ  সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক আ হ ম খোকন, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের নেতা কর্মীকে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের সেবায় কাজ করবে। এসময় বক্তারা, বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নজরুল ইসলাম, লেবু শেখ ও  সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com