1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় চার জনের যাবজ্জীবন বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বিলম্ব, খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধান নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় মেডিকেল রিপোর্টে কারসাজি নিয়ে ক্ষোভ  বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদন্ড যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ৪৭তম বিসিএস-এ বুটেক্স থেকে সুপারিশপ্রাপ্ত হলেন যারা চট্টগ্রামে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষায় ৬১৯ জন

বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের ঝুঁকিতে জীববৈচিত্র্য 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের ঝুঁকিতে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা আগাছা দেখতে কিছুটা ধনিয়া গাছের মতো। দেশের বিভিন্ন জেলার পতিত জমিতে ফসলের মাঠে রাস্তার ধারে দ্রুত বর্ধনশীল এই বিষাক্ত উদ্ভিদ জন্মে। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ তাড়াশ কামারখন্দ কাজীপুর সহ প্রায় উপজেলায় কম বেশি পার্থেনিয়ামের বিস্তার দ্রুততার সাথে বাড়ছে। তবে মহাসড়কের পাশে এর বিস্তার বেশি লক্ষ্য করা গেছে।

 

 

এ আগাছা উচ্চতায় দুই থেকে তিন ফুটের মত, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ছোট ছোট সাদা ফুলে বেশ আকর্ষণীয় দেখালেও আড়ালেই লুকিয়ে আছে ভয়ংকর বিপদ। ইতিমধ্যে কামারখন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আগাছা পরিস্কার করার জন্য স্পে ব্যবহার করা হচ্ছে।

 

 

কৃষিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকায় দেখা যায়। কিন্তু এখন বাংলাদেশেও এটা হচ্ছে। তাই এখনই নিয়ন্ত্রণ করা না গেলে এটি কৃষি, পরিবেশ, গবাদিপশু ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হতে পারে। তবে অধিকাংশ মানুষই এর নাম কিংবা ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানেন না। গাছটির জীবনকাল কাল মাত্র তিন থেকে চার মাস হলেও এ সময়ে একাধিকবার ফুল ও বীজ উৎপাদন করে। একটি গাছ থেকেই হাজার হাজার বীজ ছড়িয়ে পড়তে পারে, যা বাতাস, পানি, যানবাহন এবং পশুপাখির মাধ্যমে নতুন এলাকায় ছড়িয়ে যায়।

 

কয়েক বছর আগেও এ আগাছা তেমন দেখা না গেলেও বর্তমানে অনেক কৃষিজমির আশপাশে এটি জন্মাচ্ছে

‘সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম আনোয়ারুল হক বলেন, গবাদিপশুর ক্ষেত্রেও পার্থেনিয়াম মারাত্মক ক্ষতিকর। এই আগাছা খেলে পশুর হজমে সমস্যা, জ্বর, দুর্বলতা ও বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এ আগাছা এতটা বিষাক্ত যে গবাদি পশু খাওয়ার সাথে সাথে মৃত্যু হতে পারে। তবে তিনি খামারিদের পার্থেনিয়াম আগাছা সম্পর্কে উপজেলা পর্যায়ের প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

 

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক

এ কে এম মনজুরে মাওলা বলেন, পার্থেনিয়ামকে বিষাক্ত আগাছা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষি মন্ত্রণালয় অবগত রয়েছে। ধারণা করা হয় বাংলাদেশের স্থল বন্দর গুলো থেকে আগত ট্রাকের চাকায় এ আগাছার বীজ বাংলাদেশে প্রবেশ করেছে। সাধারণত মহাসড়কের পাশেই এর বিস্তার বেশি। বিভিন্ন ওয়ার্কসপে কৃষকদের পার্থেনিয়াম আগাছা আগুনে পুড়ে ফেলার জন্য পরামর্শ দিচ্ছি। সরকারের সম্মিত উদ্যোগের মাধ্যমে এ আগাছা নির্মূল করা সম্ভব।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com