1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: মির্জা ফখরুল ভূঞাপুরে কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উদ্বোধন কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে পাষন্ড স্বামী নাসিরনগর গুনিয়াউকে সড়ক উন্নয়ন  কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান তাড়াশে চুরির মামলার তিন এজাহারভুক্ত আসামি আটক  সলঙ্গায় মৎস্য আড়ৎ ইজারার দাবিতে মানববন্ধন তাড়াশে জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চায়না জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু কালিয়াকৈর একটি বিল থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ফুটবল খেলা নিয়ে যুবক হত্যা: হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের কালিঙ্গা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) ভোররাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ জুলাই) রাতে কালিঙ্গা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে মো. ইলিয়াস খান (২৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইলিয়াস উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের কালিঙ্গা গ্রামের সাত্তার খানের ছেলে।

 

ঘটনার পর নিহতের ভাই রতন আলী খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার সকালে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে কালিঙ্গা গ্রামের বাসিন্দা মো. রাসেল (৪২), পিতা আব্দুল আজিত এবং কামারখন্দ থানা এলাকা থেকে একই গ্রামের মো. সোহেল খান (৪০), পিতা মৃত আব্দুল মোমিন খানকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চলছে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। পরে সেই বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কাউকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।”

 

 

পুলিশের ভাষ্য, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com