1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই তরুণ নিহত, আহত ১ রায়গঞ্জে কমিউনিটি পুলিশিং উঠান বৈঠক, মাদক-সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান সিরাজগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা রায়গঞ্জে ক্ষতিকর রং মিশিয়ে চিপস উৎপাদনের অভিযোগে জরিমানা  তাড়াশ বিষমডাঙ্গা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর পঞ্চগড়ের শফিকুল ও আল-আমিনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণা নোয়াপাড়ার ব্যবসায়ীদের অভিযোগ।  নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু নলডাঙ্গায় আবারও দুই খড়ের গাদায় আগুন নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ 

পূজামণ্ডপে পুলিশের উপর হামলায় ৩০ জনের বিরুদ্ধে মামলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২০৪ Time View

উল্লাপাড়ায় (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূজামণ্ডপে উচ্চস্বরে ডিজে গান বাজানো নিষেধ করায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও মোটর মালিক গ্রুপের এক নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া মডেল থানার সহকারি উপ-পরিদর্শক মো. ওমর ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন লাবলু ও মো. হাফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি কর হয়েছে।

বুধবার (১ অক্টোবর) উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী এএসআই ওমর ফারুক বলেন, মঙ্গলবার ভোররাত ১টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিরা ভবানী মন্দিরে উচ্চস্বরে ডিজে গান বাজানো হচ্ছিল। আমি মোবাইল ডিউটিতে ছিলাম। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভবানী মন্দিরে গিয়ে সাউন্ড কমাতে বলি। এ সময় সাইফুল ইসলাম বাবলু তার সাথে থাকা লাবলুসহ বেশ কয়েকজন পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল সাগরের উপর হামলা করে তারা।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবকদল নেতা সাইফুল ইসলাম বাবুলর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় মঙ্গলবার মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com