1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি অনুষ্ঠিত বাবা-ছেলের একসঙ্গে জন্মদিন, দ্বিগুণ আনন্দে অপূর্বর পরিবার বিয়েতে ১০০ জনের বেশি অতিথি প্রতি ১০০০ টাকা ট্যাক্স! প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ ঢাকাস্থ নাসিরনগর ছাত্র কল্যাণ সমিতির ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হতে হবে: চসিক মেয়র ডা. শাহাদাত কর-সুদের চাপে রাজশাহীর আবাসন খাত বিপর্যস্ত সলঙ্গায় ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান,গ্রেফতার ১ মেহেদী স্মরনে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত  আইটিইটির নির্বাচনে জিজি প্যানেলের নিরঙ্কুশ জয়, সভাপতি এনায়েত হোসেন

পানির ট্যাংকিতে মজুদ ১২৯৭ লিটার ডিজেল, দুই প্রতিষ্ঠানের জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮৬ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে পানির ট্যাংকিতে মজুদ করা ১২৯৭ লিটার ডিজেল জব্দ করছে ভ্রাম্যমান আদালত। অবৈধভাবে তেল মজুদ রাখায় শাহাদত হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পৃথক অভিযানে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় পেট্টোলিয়াম এজেন্সীর লাইসেন্স নবায়ন না করায় মেসার্স হাজী এন্ড সন্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (১ এপ্রিল) রাতে উল্লাপাড়া উপজেলার চড়িয়া এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে এবং রায়গঞ্জের চান্দাইকোনা ইউনেয়নের কামালেরচক এলাকায় জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।

 

সিরাজগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আখিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার চড়িয়া এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে পানির ট্যাংকির মধ্যে অবৈধভাবে মজুদ রাখা ১২৯৭ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

 

অপরদিকে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, চান্দাইকোনা কামালের চক এলাকার মেসার্স হাজী এন্ড সন্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ওই প্রতিষ্ঠানে পেট্টোলিয়াম এজেন্সীর লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com