1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেফতার নেত্রকোনায় মাদকসহ ধরা বড় ভাইকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার দুই ভাই ঠাকুরগাঁও অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে যুবকের মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় বারন‌ই নদীর স্রোতে হারিয়ে গেলে রিমি!

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২১৬ Time View

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসলে নেমে রিমি খাতুন নামে আট বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার(১৫ মে) বিকেল তিনটার দিকে উপজেলার পিপরুল গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।

হালখাতা উপলক্ষে রিমি তার নিজ বাড়ি বাসুদেবপুর থেকে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে গিয়ে এই ঘটনা ঘটে। নিখোঁজ রিমি খাতুন বাসুদেবপুর এলাকার রবিউল ইসলাম এর মেয়ে।

স্থানীয় এলাকাবাসী মোঃ পাভেল শেখ,জুয়েল রানা,সজল আহম্মেদ,অশিৎ কুমার বলেন, বৃহস্পতিবার পিপরুল গ্রামের সাইফুল ইসলাম ছয়ফরের বাড়িতে হালখাতা অনুষ্ঠান চলছিল। রিমি এই হালখাতা উপলক্ষে তার নানা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে অন্যদের সাথে বাড়ির পাশে বারনই নদীতে গোসলে নামে রিমি। এরপর সে স্রোতে ভেসে যায়। ঘটনার সাথে সাথে বাড়ির লোকজন খোঁজ করে না পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে ডুবুরি নামিয়ে নদীতে নেমে খোঁজ শুরু করে।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হাবিবুর রহমান জানান,রাজশাহী থেকে ডুবুরি আনা হয়েছে,আমরা অনুসন্ধান চালাচ্ছি,এখনও রিমির সন্ধান পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com