1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ‘ইউপি চেয়ারম্যান ফোরাম’গঠন “সেবার ব্রতে চাকরি” — বাংলাদেশ পুলিশে টিআরসি নিয়োগ কার্যক্রম শুরু নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে চীনের পাল্টা ঘোষণা টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের ভিসা পেতে সমকামী সাজছেন অনেক অভিবাসীরা  ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাই, গ্রেপ্তার ২ হোসেনপুরে বর্ষবরণে তাঁতীদলের ব্যতিক্রমী আয়োজন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

নব্বই দশকের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা আর নেই

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

বিনোদন ডেস্ক। দৃশ্যপট 

 

জীবনের অমোঘ নিয়মে প্রিয়জন হারানোর বেদনা সব সময়ই ভারী। এবার সেই বেদনার মেঘ নেমে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার পরিবারে। বাবাকে হারালেন এই গুণী অভিনয়শিল্পী।

 

 

বুধবার ১৫ এপ্রিল সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর আদাবরে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বন্যার বাবা মির্জা এনামুল বারি ফারুক। তার বয়স হয়েছিল ৮৬ বছর। বন্যা মির্জার বাবার মৃত্যুর খবরটি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

 

পারিবারিক সূত্রে জানা গেছে মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার স্ত্রী খুরশিদা আক্তার একজন গৃহিণী। চার কন্যাসন্তানের মধ্যে বন্যা মির্জা দ্বিতীয়।

বন্যা মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বাবার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহকর্মী ও ভক্তদের মাঝে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com