1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘৪০ কেজির মণ’ এখন ৪২ কেজি! রায়গঞ্জের হাটে সিন্ডিকেটের দাপটে দিশেহারা কৃষক লালমনিরহাটে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টা, স্ত্রী আটক ভূঞাপুর হাসপাতালে শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন, এলাকায় তোলপাড় নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন তরুণ নেতৃত্বের প্রতীক খন্দকার জুলহাস ভূঞাপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা : ৫ জনকে জরিমানা বগুড়ায় ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান উল্লাপাড়ায় পুকুর খননের সময় উদ্ধার কষ্টিপাথরের প্রাচীন দুর্গা মূর্তি হাম পরিস্থিতির মাঝেই চোখ রাঙাচ্ছে ডিপথেরিয়া তাড়াশে নছিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ,আহত ২

নড়াইলে গাঁজাসহ তিনজন গ্রেফতার 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২২৪ Time View
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ আটশত গ্রাম গাঁজাহস তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইউসুফ মুসল্লী (৩৫), মোঃ জিয়াউর কাজী (৩৫) ও মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ মুসল্লী (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামের মৃত রউফ মুন্সির ছেলে, মোঃ জিয়াউর কাজী (৩৫) একই গ্রামের তবিবর কাজীর ছেলে এবং মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) নড়াইল জেলার সদর থানাধীন নিধিখোলা গ্রামের আমির শেখের ছেলে।  (২১ মার্চ) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ইতনা ইউনিয়নের ইতনা চৌরাস্তা বুলবুল স্টোরের মুদি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার, এএসআই (নিঃ) মোঃ জামরুল ইসলাম, এএসআই (নিঃ) শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইউসুফ মুসল্লী (৩৫), মোঃ জিয়াউর কাজী (৩৫) ও মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য আটশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন,নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com