1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

ধরে খাবার টেবিলে বসিয়ে দেন, জাতিকে নিয়ে মশকরা কইরেন না: হাইকোর্ট

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৫৩ Time View

ঢাকা: গোয়েন্দা বিভাগের অফিসে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক টেবিলে খাওয়ানোর ছবির বিষয়ে উচ্চ আদালত বলেছেন, ‘জাতিকে নিয়ে মশকরা কইরেন না’।দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর গুলি না চালাতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কথিত আটক’ ছয়জন সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে করা দুই আইনজীবীর রিট শুনানিতে এমন মন্তব্য করেছেন উচ্চ আদালত।সোমবার (২৯ জুলাই) বিচাপতি মোস্তফা জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ আংশিক শুনানি শেষে মঙ্গলবার ফের শুনানি ও আদেশের জন্য রেখেছেন। এর আগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী এ রিট করেন। তারা হলেন, আইনজীবী মনজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও সারা হোসেন এবং আইনজীবী অনীক আর হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। শুনানির একপর্যায়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী বলেন, ‘টিভিতে দেখেছি, এই ছয়জন (সমন্বয়ক) কাঁটাচামচ দিয়ে খাচ্ছে। ’ এক পর্যায়ে আদালত বলেন, ‘এগুলো করতে আপনাকে কে বলেছে? কেন করলেন এগুলো? জাতিকে নিয়ে মশকরা কইরেন না। যাকে নেন ধরে, একটি খাবার টেবিলে বসিয়ে দেন। ’ এরপর আদালত মঙ্গলবার রিটের ওপর শুনানি ও আদেশের জন্য রেখেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রুলে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলির ব্যবহার কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে তথাকথিত নিরাপত্তার নামে হেফাজতে নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রিটে সে মর্মেও রুল চাওয়া হয়েছে।

সূত্র:বাংলানিউজটোয়েন্টিফোর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com