1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সরকার পতনের হুমকি দিলে রাজপথেই জবাব দেওয়া হবে : ইশরাক বিরোধী দল বাড়াবাড়ি করলে ‘রাজাকার-আলশামস-আলবদর’ বলবো: স্বাস্থ্যমন্ত্রী গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী কর্ণফুলীতে অতিবৃষ্টিতে সীমানা প্রাচীর ধসে বৃদ্ধার মৃত্যু, আহত ২ বৈরী আবহাওয়ায় বিচ্ছিন্ন সন্দ্বীপের নৌ-যোগাযোগ: বিপাকে শত শত যাত্রী বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব খুলনার ৬ জেলায় ভোক্তা-অধিকারের অভিযান:জরিমানা ৬৬ হাজার টাকা ঠাকুরগাঁওয়ে ২০০ হতদরিদ্র পরিবার পেলেন নগদ অর্থ সহায়তা দ্বিতীয়বারের মতো ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই মুকুল মোল্যা নাসিরনগরে দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দ্বিতীয়বারের মতো ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই মুকুল মোল্যা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

 

 

 

জাহিদ হোসেন মোল্যা,ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুর জেলায় আবারও কৃতিত্বের স্বাক্ষর রাখলেন সালথা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মুকুল মোল্যা। টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মুকুল মোল্যা। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও তিনি একই সম্মানে ভূষিত হন।

জানা গেছে, দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে এএসআই মুকুল মোল্যা বলেন, সালথা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের দিকনির্দেশনায় কাজ করে এবং সহকর্মীদের সার্বিক সহযোগিতায় তিনি এ সাফল্য অর্জন করেছেন। তিনি আরও জানান, ভবিষ্যতেও এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে সবার দোয়া কামনা করেন।

তিনি তার এ অর্জনের জন্য থানার সকল কর্মকর্তা, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, মুকুল মোল্যার এ অর্জন অন্য সদস্যদেরও দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠায় উদ্বুদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com