1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি বিশ্বকাপের উন্মাদনায় রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি মঙ্গলবার কামারখন্দে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, চাঞ্চল্যকর তথ্য উদঘাটন ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ চন্দনাইশ থানা পরিদর্শনে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম টি-টোয়েন্টি সিরিজ খেলতে বন্দরনগরীতে অস্ট্রেলিয়া দল দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা  রায়গঞ্জে শালিয়াগাড়ী-ভবানীপুর সড়কে ভয়াবহ গর্ত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত খাইরুল ইসলাম দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার এর মুঠো ফোন ক্লোণ করে চাঁদা দাবী

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৯৭ Time View

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার অফিসিয়াল ও ব্যক্তিগত দুটি মুঠো ফোন নাম্বার ক্লোণ করে নানা সুবিধা দেবার কথা বলে চাঁদা ও টাকা-পায়সা দাবী করছে একটি প্রতারক চক্র।

এদিকে প্রতারনার বিষয়টি জানার পরপরই তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লোকজনকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য সামাজিক যোগাযোগ মাধমে সকলকে সর্তক থাকার অনুরোধ করেছেন। পাশাপাশি বিষয়টি উপজেলা এলাকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তাদের বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধও করেছেন।

জানা গেছে, শনিবার (২৪ আগস্ট) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার অফিসিয়াল ও ব্যক্তিগত দুটি মুঠো ফোন নাম্বার ক্লোণ করে নিজেকে ইউএনও দাবী করে। তারা উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ফোন দেন। তারপর তাঁর কাছ থেকে উপজেলা পর্য্যায়ে থাকা বিভিন্ন ডিলারে মুঠোফোন নাম্বার চান। তিনি কয়েক জনের মুঠোফোন নাম্বার দিলে প্রতারক চক্র নানা অজুহাতে ডিলাদের কাছে টাকা দাবী করতে থাকে।

এছাড়া একই কায়দায় প্রতারক চক্রটি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের নাম এবং মুঠো ফোন নাম্বার সংগ্রহ করে। সংগ্রহের পর সেখানেও নিজেকে ইউএনও দাবী করে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রতিষ্ঠান প্রতি ৩ হাজার ৫০০ টাকা দাবী করেন। পরবর্তী‌তে বিষয়টি নিয়ে অনেকের সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর তারা বুঝতে পারেন এটি প্রতারনা এবং ইউএনও’র অফিসিয়াল ও ব্যক্তিগত দুটি মুঠো ফোন নাম্বার ক্লোণ করা হয়েছে। তখন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা লোকজন যাতে প্রতারকদের ফাঁদে না পরেন এ জন্য সামাজিক যোগাযোগ মাধমে সর্তকতামূলক পোষ্ট দেন।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা জানান, তিনি ঘটনাটি জানার পর পরই সর্তকতামূলক ব্যবস্থা নেন। তারপর তিনি এ বিষয়টি তাঁর উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com