1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

তাড়াশে ছিন্নমূল মানবসেবা সংগঠনের বৃক্ষরোপণ ও বিতরণ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৬ Time View

 

 

স্টাফ রিপোর্টার 

 

জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এই লক্ষ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে ছিন্নমূল মানবসেবা সংগঠন।

 

 

 

 

 

 

বুধবার (১৭ জুন) সকালে তাড়াশ উপজেলার পৌসার আদিবাসী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক মো. হারুনার রশিদ সরকারের উদ্যোগে ঘোষিত এ কর্মসূচির কার্যক্রম এদিন শুরু হয়।

 

 

 

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌসার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শ্যামল কুমার মন্ডল। 

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন ছিন্নমূল মানবসেবা সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার স্বপন শেখ, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন ও পরিবেশ ও জলবায়ু সম্পাদক নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণকে এগিয়ে নিতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং মাটি সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

 

 

 

আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।

 

 

 

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী মানুষ ও স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

 

 

 অনুষ্ঠানের শেষে পৌসার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com