
হাবিবুর রহমান, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, প্রেমের মোহে পালিয়ে যাওয়া এবং শিশু-কিশোর সংক্রান্ত অপরাধ দমনে একটি সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা থানা পুলিশের আয়োজনে আজ ১২ অক্টোবর সকালে সুন্দর খাতা শফিকুল গনি স্বপন ফাজিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও আইনবিষয়ক বক্তব্য প্রদান করেন ডিমলা থানার এস আই সাগর ইসলাম।
অনুষ্ঠানে সুন্দর খাতা শফিকুল গনি স্বপন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে ডোমার সার্কেল) জনাব মো: ফারুক আহমেদ, পিপিএম-সেবা এর পরিচালনায় নীলফামারী জেলা পুলিশ ও ডিমলা থানা নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের বিট পুলিশিং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।