1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন ভিপি এমপি আয়নুল হক রায়গঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর

টাকা চুরির সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন, এলাকায় উত্তেজনা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৭১ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামে চুরির অভিযোগে ফরিদুল ইসলাম (২২) নামের এক যুবককে ইউক্যালিপটাস গাছে বেঁধে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ফরিদুলের পরিবার জানায়, গত শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার নজির উদ্দিনের ছেলে রাকিব ও তার ভাই ইলিয়াসের বাড়িতে কাজ করছিলেন ফরিদুল। হঠাৎ তাকে ৫ হাজার টাকা চুরির অভিযোগে গাছে বেঁধে মারধর করা হয়। তার মুখে জোর করে চাল ঢেলে ও বেধড়ক মারধর করে কয়েকজন যুবক। স্থানীয়রা উপস্থিত হলে তাকে ছাড়িয়ে নেওয়া হয়।

ফরিদুলের মা ফরিদা খাতুন বলেন, “আমার ছেলে চুরি করেনি, তবুও তাকে মিথ্যা অপবাদ দিয়ে গাছে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। তাকে হাসপাতালে নিতে গেলে অভিযুক্তরা বাধা দেয় ও ফের মারধর করে।”

তিনি আরও জানান, তার শাশুড়ি একজন প্রতিবন্ধী। তিন মাস আগে আশ্রায়ণ প্রকল্পের একটি ঘর ৩০ হাজার টাকায় কিনলেও স্থানীয় এক যুবক সাব্বির ঘরে তালা লাগিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা পরিশোধের পরই ফরিদুলকে অপবাদ দিয়ে নির্যাতন চালানো হয়।

ফরিদুলের বাবা শহিদুল ইসলাম জানান, “ঘটনার পর গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার চাইলে তারা আশ্বাস দিলেও ৫ দিনেও কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো থানায় যেতে নিষেধ করে। এখন আমি তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. আব্দুল হাকিম ও দুলাল হোসেন জানান, “এলাকায় বসে সমাধানের চেষ্টা হয়েছিল, কিন্তু দুই পক্ষ আমাদের কথা না মেনে অবস্থান নেয়।”

ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে রাকিব ও ইলিয়াস হোসেনের  মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, “ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com