1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ডিমলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি হাসান হৃদয় কারাগারে নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন রায়গঞ্জের ধলজান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি ভিপি আয়নুল হক রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ শুভ উদ্বোধন  ধানগড়া উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণার জোরালো দাবি এলাকাবাসীর সাতকানিয়ায় প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশবাড়ী উপজেলায় রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে বিজিবির বিশেষ অভিযান

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৭ Time View

 

সেলিম রেজা তাজ,যশোর:

ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে যশোর অঞ্চলে ব্যাপক অভিযান চালাচ্ছে ৪৯ বিজিবি। আসন্ন পহেলা বৈশাখ ও ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

দক্ষিণ-পশ্চিম রিজিয়নের প্রায় ৬০০ কিমি সীমান্ত এলাকায় প্রতিদিন শতাধিক টহল পরিচালনার পাশাপাশি স্থলবন্দর, তেল পাম্প ও সম্ভাব্য চোরাচালান রুটে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে হাজারো টহল, চেকপোস্ট ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সমন্বিত টাস্কফোর্স অভিযানে অবৈধ তেল জব্দ, ১ জনের কারাদণ্ড এবং ২ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া সীমান্তে যৌথ নজরদারি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
২০২৬ সালে এ পর্যন্ত যশোর অঞ্চলে প্রায় ৬২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ এবং ৯১ জন আসামী আটক করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

 

বিজিবি জানিয়েছে, ঈদকে সামনে রেখে গরু পাচার রোধে অতিরিক্ত টহল ও নজরদারি চলছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com