1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত রায়গঞ্জে খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভজন দেব দীর্ঘ দিন বিদ্যালয়ে অনুপস্থিত

জীববৈচিত্র্য রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছেন নাটোরের- ফজলে রাব্বী

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২০৬ Time View

দৃশ্যপট ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার’ পেতে যাচ্ছেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের বাসিন্দা মোঃ ফজলে রাব্বী। দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৮ জুন) পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারীকৃত প্রজ্ঞাপন মোতাবেক চূড়ান্তভাবে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মোঃ ফজলে রাব্বীকে মনোনীত করা হয়।

২০১১ সাল থেকে ফজলে রাব্বী জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নিরলসভাবে কাজ করে আসছেন। উপজেলা প্রশাসন, বন বিভাগ এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতায় তিনি তার নিজ গ্রাম পূর্ব মাধনগরসহ আশপাশের কয়েকটি গ্রামকে ‘পাখি শিকারমুক্ত গ্রাম’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এর মাধ্যমে তিনি শুধু পাখি রক্ষা করেননি, বরং এলাকার পরিবেশ, প্রকৃতি ও প্রাণিকূলের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছেন।

তার উদ্যোগে গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলা’। এ সংগঠনের মাধ্যমে গ্রামীণ জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পোস্টার, ব্যানার, লিফলেট বিতরণ,মাইকিং ও গণসচেতনতা অভিযান,বন্যপ্রাণী বিষয়ে নিয়মিত আলোচনা ও পরামর্শ সভা।

ফজলে রাব্বী ও তার সংগঠন ‘সবুজ বাংলা’ নিয়মিত বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালনা করেন। পাশাপাশি বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত জাল, ফাঁদ, ফাঁদপাতা সরঞ্জামাদি উদ্ধার, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনাসহ নানা পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন।

 

ফজলে রাব্বী নিয়মিত বনবিভাগ ও প্রশাসনের সাথে যোগাযোগ রেখে বন্যপ্রাণী অপরাধ দমন কার্যক্রমে সরাসরি সহযোগিতা করে আসছেন। তার প্রচেষ্টার ফলে স্থানীয়ভাবে বন্যপ্রাণী হত্যা, পাচার ও শিকারের প্রবণতা হ্রাস পেয়েছে।

 

তিনি বন, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করেন। এতে করে বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা ও আগ্রহ তৈরি হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, ফজলে রাব্বীর এই পুরস্কার আগামী দিনে দেশব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে অন্যান্য নাগরিকদেরও উদ্বুদ্ধ করবে।

সাংবাদিক ফজলে রাব্বীর এই অর্জন শুধু ব্যক্তি নয়, পুরো নাটোর জেলার জন্যই এক গৌরবের বিষয়। তার স্বপ্নের মাধনগর আজ প্রকৃতির আশ্রয়স্থল হিসেবে পরিচিত হচ্ছে, যা দেশের জন্য দৃষ্টান্তমূলক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com