1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অবশিষ্ট খাবার ধুয়ে পুনরায় পরিবেশন করে রেস্তোরাঁটি একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন : তারেক রহমান ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের প্রচারণায় দুই ভাই জাভেদ ও আবেদ অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে বিচারবহির্ভূত হত্যা ৪৫ ‘সুখ পাখি মানবিক সংগঠন’ স্পর্শে নতুন জীবন: হাসানের চিকিৎসার অর্থের সংস্থান নির্বাচন ১২ তারিখেই হবে : ইনকিলাব মঞ্চ সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানাল ইনকিলাব মঞ্চ ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থীর শাহজাদপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : সরকারের বিবৃতি

ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে দারুল ইসলাম একাডেমী কাজিপুর মোড় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের মুজিব সড়ক, এস এস রোড ও ঢাকা রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালীতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।

 

র‌্যালীতে ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীরা প্ল্যাকাড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। এ সময় তারা “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” এসো নবীন শিবির করি, ফুলের মতো জীবন গড়ি, কে বলেরে শিবির নাই, শিবির সারা বাংলায় ইত্যাদি শ্লোগান দেন।

 

র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

সমাবেশে ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজার সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম।

 

ইসলামী ছাত্রশিবির শহর শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ সরকারের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, অফিস সম্পাদক নাজমুল হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি ফয়সাল আহমেদ, পৌরসভা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল খোনা তোহা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com