1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সলঙ্গা পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেপ্তার  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি: জেলা প্রশাসক চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন সেপ্টেম্বরে সর্বোচ্চ মাদক উদ্ধার করে সেরা থানা পোরশা

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

 

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আজ (১০ অক্টোবর) শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

 

সভায় চুয়াডাঙ্গা জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, পরিবহন ও বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ, কালোবাজারি, অতিরিক্ত মূল্যে বিক্রয় এবং বিপণনে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয়, মজুদ ও বিক্রির সঠিক হিসাব সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি আরও বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠু রাখতে জেলা পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ বা কালোবাজারির তথ্য পাওয়া গেলে তা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মতবিনিময় সভায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে তাঁদের মতামত ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং চুয়াডাঙ্গা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com