1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সলঙ্গা পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেপ্তার  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে রায়গঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল নগর হাটের উদ্বোধন নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম কুড়িগ্রাম সিটিজেন জার্নালিস্ট ক্লাবের আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি: জেলা প্রশাসক চাঁচড়া বর্মণপাড়া শ্রীহরি মন্দিরে ১০১ প্রতিমা স্থাপন সেপ্টেম্বরে সর্বোচ্চ মাদক উদ্ধার করে সেরা থানা পোরশা

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২ Time View
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, রোগীর খোঁজ নেওয়ার কথা বলে কাছে এসে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন অভিযুক্ত করিম সরকার। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

 

 

অভিযুক্ত করিম সরকার উপজেলার কর্ণসূতি গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় হিসেবে কর্মরত।

 

 

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়ধুল কাশিয়াহাটা গ্রামের ওই নারী শুক্রবার বিকেলে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শনিবার ভোরে করিম নারী ওয়ার্ডে গিয়ে তাঁর নাম-ঠিকানা ও ডেঙ্গু জ্বর হয়েছে কি না, তা জানতে চান। একপর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করলে ওই নারী চিৎকার করে মাকে ডাকেন এবং পরে নার্সকে বিষয়টি জানান। এর পরপরই ঘটনাস্থল থেকে চলে যান অভিযুক্ত।

 

 

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক ব্যক্তি দাবি করেন, এর আগেও করিমের বিরুদ্ধে একই ধরনের ঘটনা ঘটেছিল। সে সময় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। তার অভিযোগ, এরপরও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

 

 

ভুক্তভোগী নারী বলেন, ‘ওই ছেলে এসে আমার নাম-ঠিকানা জিজ্ঞেস করে। আমার ডেঙ্গু জ্বর হয়েছে কি না, তা জানতে চায়। এসব বলতে বলতে কপালে ও গলায় হাত দেয়। পরে পিঠে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলে, আপনার প্রচুর জ্বর। তখন আমি চিৎকার করি। পরে বিষয়টি নার্সকে জানাই।’

 

 

হাসপাতালের অন্তর্বিভাগের ইনচার্জ ও জ্যেষ্ঠ স্টাফ নার্স রূপালী খাতুন বলেন, বিষয়টি শুনেছি। ঘটনার পর আমরাও নিরাপত্তাহীনতা বোধ করছি। আমাদের নারী কর্মীদের সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারত।

 

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল মুকিত বলেন, ‘ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত করিম সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জরুরি বৈঠকে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com