1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
“কামারখন্দ প্রেসক্লাব নির্বাচন ২ মে-তিন পদে জমজমাট লড়াই” র‌্যাব-১২ অভিযানে উদ্ধার ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা; ৫১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলেই সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানাল বিএনপি শুক্রবার রাতে প্রথম হজ ফ্লাইট খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ,ধানক্ষেতে মিলল মরদেহ প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেলো না ৫ বছরের শিশু, কুপিয়ে হত্যার অভিযোগ রাজাবিরাট মন্দিরের সম্পত্তি আত্মসাৎ,প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদাবাজির তথ্য দিলেই মিলবে আইফোন-মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

ন্যাশনাল ডেস্ক

 

চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদাবাজদের তথ্য ও ভিডিও সরবরাহকারীদের জন্য আইফোন, মোটরসাইকেলসহ নানা আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।

 

 

সোমবার (১৩ এপ্রিল) রাতে নবীন ফ্যাশনের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

 

 

ঘোষণা অনুযায়ী, দেশের যে কোনো স্থানে সংঘটিত চাঁদাবাজির ঘটনা ভিডিও ধারণ করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়সহ নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ (+৮৮০১৪০১১২০৭৭০) নম্বরে পাঠাতে বলা হয়েছে। তথ্য প্রদানকারীদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে দেওয়া হবে ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবি।

 

 

উদ্যোক্তারা জানিয়েছেন, মোট ৫ হাজার চাঁদাবাজ শনাক্ত করার লক্ষ্যে ৫ হাজার পিস পাঞ্জাবি উপহার দেওয়া হবে। প্রতিটি পাঞ্জাবির মূল্য ধরা হয়েছে প্রায় ২ হাজার ৪০০ টাকা।

 

এছাড়া সেরা ও নির্ভুল তথ্যদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে রয়েছে আইফোন ১৭ প্রো ম্যাক্স (২৫৬ জিবি), দ্বিতীয় পুরস্কার ক্যানন ডিএস এল আর ক্যামেরা, তৃতীয় পুরস্কার ১২৫ সিসির মোটরসাইকেল। এছাড়া চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে রাখা হয়েছে যথাক্রমে ৫৫ ইঞ্চি ও ৫০ ইঞ্চির অ্যান্ড্রয়েড টিভি।

 

 

উদ্যোক্তারা দাবি করেছেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। একই সঙ্গে সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

 

 

 

 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমাজ ঠিক করার দায়িত্ব আমাদের সবার। চাঁদাবাজদের মুখোশ উন্মোচনে সম্মিলিত উদ্যোগ জরুরি।’

 

 

উল্লেখ্য, এ বিশেষ কার্যক্রমটি ১৩ এপ্রিল ২০২৬ থেকে ৩০ মে ২০২৬ পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com