1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় নজরুল সাহিত্যে ইসলামি দর্শন নিয়ে সেমিনার চুয়াডাঙ্গায় অনুমোদনহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা কালিয়াকৈরে  বিশেষ অভিযানে নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে কথা বলায় চক্রবর্তীসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা হয়েছে: ত্রাণমন্ত্রী  রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত  ঘাটাইলে সরকারি ওষুধ কাণ্ড: ইউএইচএফপিও ওএসডি, ৩ সদস্যের তদন্ত কমিটি ১০ বছর ধরে পাখিদের খাওয়াচ্ছেন কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ ডোপ টেস্ট: কারাগার থেকেই নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়ল মান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ;আটক ৩

“কামারখন্দ প্রেসক্লাব নির্বাচন ২ মে-তিন পদে জমজমাট লড়াই”

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৬০ Time View

 

কামারখন্দ( সিরাজগঞ্জ )প্রতিনিধি

 

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কামারখন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পুরো এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২১ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ২৬ এপ্রিল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা, ব্যালট নম্বর এবং ভোটার তালিকা।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই গুরুত্বপূর্ণ পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক কালবেলা ও বৈশাখী টিভির কামারখন্দ প্রতিনিধি আমিরুল ইসলাম, দেশ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজ এবং দৈনিক ভোরের কাগজের কামারখন্দ প্রতিনিধি দুলাল হোসেন মন্ডল।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন দৈনিক আমার সংবাদের কামারখন্দ প্রতিনিধি ইয়াসিন কবির, দৈনিক ইত্তেফাকের কামারখন্দ প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল এবং দৈনিক আমার দেশ পত্রিকার কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন।

এদিকে সাংগঠনিক সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তরঙ্গ নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ওমর ফারুক ভুইয়া। প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ইতোমধ্যেই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন। প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকারও করছেন তারা।

স্থানীয় সাংবাদিকরা আশা করছেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, যা কামারখন্দ প্রেসক্লাবের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com