1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন রাজশাহী খোলাবোনা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে স্মারকলিপি দর্শনার কুড়ালগাছিতে বোমাসদৃশ বস্তু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ আগুন, কয়েকটি দোকান পুড়ে ক্ষতি বন্দরে জট কমাতে চট্টগ্রাম কাস্টমসের উদ্যোগ: অনলাইন নিলামে ৩৭ লট পণ্য চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত: ভবিষ্যৎ জীবন সুরক্ষায় আগ্রহ সৃষ্টির প্রয়াস জনদুর্ভোগের অবসান: অবশেষে সরছে রাস্তার মাঝের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে? নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ Time View
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে সরাসরি ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং একই গ্রামের সৌদি আরব প্রবাসী সৌরভ হোসেন সেন্টুর ছেলে আব্দুল বাকী (১৯)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
পীরতলা গ্রামের গ্রাম্য পশু ডাক্তার আব্দুল আওয়াল জানান, সিয়াম ও বাকি নামে কলেজ পড়ুয়া দুই বন্ধু সুজোকি-১৬০ সিসি কালো রঙের মোটরসাইকেল যোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া- মেহেরপুর সড়কে আকুবপুর  ইটভাটা এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা রফ রফ এক্সপ্রেস যাত্রীবাহী বাসে সরাসরি ধাক্কা লেগে সিয়াম ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আব্দুল বাকিকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যা
এ দুর্ঘটনায় রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের সামনের অংশ ও দুমড়ে যায়। এলাকাবাসী বাসটিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার মেট্রো জ ০৪ ০০২১.
গাংনী থানা অফিসার বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটিকে পুলিশ হেফাজত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com