1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি : অনলাইন এডিটরস অ্যালায়েন্স আগামী পাঁচ বছর আমি আপনাদের দায়িত্ব নেব : সারজিস ৫৪ বছরে কেউ ফেরেশতা ছিলেন না : ডা. শফিকুর রহমান উল্লাপাড়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, সমীকরণে আ’ লীগ ও সংখ্যালঘু ভোট তারেক রহমানসহ ৪ শীর্ষ নেতার বিটিভিতে ভাষণের সময় নির্ধারণ নাতি হিসেবে দিনাজপুরবাসীর কাছে যে আবদার করলেন তারেক রহমান  কামারখন্দে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে: রংপুরে নির্বাচন কমিশনার কারাগারে মারা গেলেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন তাড়াশে ধানের শীষের প্রচারণায় মহিলা টিম

কামারখন্দে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

    সিরাজগঞ্জের কামারখন্দে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । শনিবার দুপুরে জেলার চায়নাবাধ এলাকায় ইজি বাইক চালক রফিকুল ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন পরিবার ।

     

     

    ইজি বাইক চালক রফিকুল ইসলাম উপজেলার ভদ্রঘাট কাচারিপাড়ার মৃত নূর হোসেন আলীর ছেলে।

     

     

    ভিকটিমের চাচাতো ভাই বেলাল হোসেন বলেন, গতকাল দুপুরের পরে ভাই কাজে বের হলে সারারাত তাকে আর পাওয়া যায়নি। শনিবার সকাল ৯ টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি। এরপরে থানায় গিয়ে অভিযোগ করে খোঁজাখুঁজি শুরু করি। আমার ছোট ভাই কোথা থেকে খোঁজ পেয়েছে যে এর আগে চায়না বাধে দুই তিন জনকে পাওয়া গিয়েছিল। এই উদ্দেশ্যে আমার ছোট ভাই আর আমার ভাগ্নে চায়না বাধে খুঁজতে যায় । সেখানে গিয়ে গেটে ঢুকতেই দেখে যে ভাই পাগলের মত হাঁটতেছে। তার সাথে থাকা ইজিবাইক, টাকা ,জামা কাপড় কিছুই ছিল না শুধু পরনে ছিল একটা সুতির প্যান্ট। সেখান থেকে আমরা ভাইকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করি।

     

     

    এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ বলেন, আমরা জানতে পেরেছি উনাকে অচেতন অবস্থায় চায়না বাধে পাওয়া গিয়েছে। উনি এখন হাসপাতালে আছেন ওনার জ্ঞান ফিরেছে উনি এখন কথাবার্তা বলছেন। এই ধরনের কাজ কারা করছেন বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আর আজকের বিষয়টি তদন্ত করে তারপর বলতে পারব ঘটনাটি কি।

     

     

    এর আগে আজ সকালে স্ত্রী পাপিয়া খাতুন স্বামীকে না পেয়ে তার সন্ধান পেতে পথে পথে দেবরকে নিয়ে মাইকিং করেন এবং এ ঘটনায় কামারখন্দ থানায় সাধারণ ডায়রি করেন ।

     

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
    Theme Customized BY Kh Raad (FriliX Group)
    Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com