1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভিযোগের ৩০ মিনিটেই বিদ্যালয় এলাকা বখাটেমুক্ত করল রায়গঞ্জ পুলিশ সরকারি প্রাথমিক শিক্ষক বদলির ক্ষমতা পাচ্ছেন ডিসি-ইউএনওরা অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, নেত্রকোণায় মানববন্ধন বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম রায়গঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাযবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির নেতা-কর্মীর নামে মামলা

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৫ Time View
চৌহাল (সিরাহগঞ্জ)প্রতিনিধিঃ 
ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন (২৮)। এ ঘটনায় বিএনপির একাংশের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে এনায়েতপুর থানায় নিহতের বড় ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও ৮০-৯০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, এনায়েতপুর থানা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদার, এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জাহিদ হোসেন জহুরুল ও থানা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান সোহাগ শিকদার।
এদিকে এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল ও থানা বিএনপির সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদারের সকল পদ স্থগিত করেছে জেলা বিএনপি। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে দলের পক্ষ থেকে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দুই গ্রুপের  মধ্যে সংঘর্ষ হয়। এসময় ছাত্রদল নেতা কবির হোসেন গুরুত্বর আহত হয়, প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার  টার দিকে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com