1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

উল্লাপাড়া এইচ টি ইমাম ডিগ্রী কলেজের অধ্যক্ষকে অপসারণ দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৮৩৯ Time View

উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর আর এস এলাকায় অবস্থিত উল্লাপাড়া এইচ টি ইমাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু জাফরকে অপসারনের দাবিতে ও উল্লাপাড়া ডিগ্রী কলেজ নামকরণে মানববন্ধন করেছে উল্লাপাড়া এইচ টি ইমাম ডিগ্রি কলেজের সাধারণ ছাত্র- ছাত্রী।

 বুধবার সকাল ১১ টার সময় উল্লাপাড়া এইচ টি ইমাম ডিগ্রী কলেজেরে সামনে পাবনা- বগুড়া মহাসড়কে কলেজের ছাত্র ছাত্রীরা এ মানববন্ধ করে।

মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ আবু জাফর নামে বেনামে বিভিন্ন বিল ভাওচারের মাধ্যমে কলেজের অর্থ আত্বসাসহ নিয়োগ বানিজ্য, বিভিন্ন অনিয়মের সাথে জড়িত রয়েছে।

শিক্ষার্থীরা আরো বলেন, অধ্যক্ষ আবু জাফর দায়িত্ব অজুহাতে শিক্ষার্থীদের সঙ্গে দুবর্ব্যবহার,
শিক্ষার্থীদের সুবিধার দিকে তার কোনো তদারকি নেই, কলেজে ক্লাস নিয়মিত হয় না। অতিরিক্ত ফি আদায়, পরিচয়পত্র প্রদানে গড়িমশিসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। ফলে শিক্ষার্থীদের সংকটে বেড়েছে। আমরা কলেজের এই অযোগ্য দূর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ চাই। 

মানবন্ধনে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ আবু জাফরের দুর্নীতির ফিরিস্তি লিফলেট নিয়ে অপসারণের দাবিতে শ্লোগান দিতে থাকে। লিফলেটে উল্লেখ করা হয়েছে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে কাম্য যোগ্যতা মানা হয়নি তাছাড়া কলেজের অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে কলেজ ক্যম্পাসের বাইরে এইচ টি ইমামের ম্যুরাল তৈরি করে কলেজ তহবিলের টাকা নিয়ম বহির্ভূতভাবে ব্যয় করাসহ নানা অনিয়ম ও দূর্নীতি তুলে ধরেন।

কলেজের আয়া আফরোজা বেগম বলেন, কলেজের ল্যাবসহকারী পোস্টে নিয়োগ দিলে আমার ছেলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় আমার ছেলে ভালো পরীক্ষা দিয়েও আমার ছেলেকে নিয়োগ না দিয়ে অন্য আরেক জনের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে নিয়োগ দেয় অধ্যক্ষ।

মানবন্ধনে ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে অধ্যক্ষ আবু জাফর অপসারণের দবিতে শ্লোগান দিতে থাকে। প্রশাসনের নিকট অধ্যক্ষ আবু জাফরের অপসারণের জোর দাবি জানায়।

এ ব্যাপারে অধ্যক্ষ, আবু জাফরের সঙ্গে মুঠো ফোনে কথা বলতে চাইলে সে এ বিষয়ে পরে কথা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com