1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা আওয়ামী লীগের দেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ভূরুঙ্গামারীতে ভ‍্যানের ধাক্কায় ১ শিশুর মৃত্যু  রায়গঞ্জের শ্যামনাই-দূর্গাপুর সড়ক সংস্কারে এগিয়ে এলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ রাজবাড়ীর পাংশায় গোখরার ছোবল খেয়ে জীবন্ত সাপ নিয়ে হাসপাতালে কৃষক সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২০৬ Time View

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কমপ্লেক্স ভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সিংড়া প্রেস ক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক ও লেখক ফোরামের আয়োজনে শনিবার (২৪ আগস্ট) দুপুর ১টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সিংড়া প্রেস ক্লাবের সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি মো. এমরান আলী রানা’র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানব কন্ঠ প্রতিনিধি সৌরভ সোহরাব, ডেইলি সান প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, সময়ের আলো প্রতিনিধি শহিদুল ইসলাম সুইট, দৈনিক জবাবদিহির প্রতিনিধি আলিফ বিন রেজা, প্রতিদিনের দৃশ্যপট প্রতিনিধি কাবিল উদ্দিন কাফি, লেখক ও কবি আবুল হোসেন, মাহবুব আলম মান্নান, জয়নাল আবেদীন, রিক্তা বানু, রাজ কালাম, মুফতি জাকারিয়া মাসউদ, আজাহার আলী, ওহিদুর রহমান কবির, সাংবাদিক শোভন আহমেদ সাদ্দাম,, ছাত্র নোমান ফয়সাল, সজিব সরদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় গণমাধ্যমের ওপর হামলার ঘটনা ঘটে, যা দুঃখজনক। কিছু দিন আগে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কমপ্লেক্স ভবনে সন্ত্রাসী হামলা-ভাঙচুর হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com