1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অবশিষ্ট খাবার ধুয়ে পুনরায় পরিবেশন করে রেস্তোরাঁটি একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন : তারেক রহমান ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের প্রচারণায় দুই ভাই জাভেদ ও আবেদ অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে বিচারবহির্ভূত হত্যা ৪৫ ‘সুখ পাখি মানবিক সংগঠন’ স্পর্শে নতুন জীবন: হাসানের চিকিৎসার অর্থের সংস্থান নির্বাচন ১২ তারিখেই হবে : ইনকিলাব মঞ্চ সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানাল ইনকিলাব মঞ্চ ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থীর শাহজাদপুরে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি : সরকারের বিবৃতি

ইকবাল হাসান মাহমুদ টুকুর ধানের শীষের প্রচারণায় দুই ভাই জাভেদ ও আবেদ

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানের শীষের প্রচারণায় গণসংযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাতিজা জাভেদ হাসান মাহমুদ এবং ছেলে আবেদ হাসান মাহমুদ।

শুক্রবার বিকেলে যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় গণসংযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাতিজা ও সাবেক পৌর চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশির ছেলে জাভেদ হাসান মাহমুদ। তিনি দলের নেতাকর্মীদের সাথে নিয়ে চাচা ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি মেনহাজুল আবেদীন মেন্না, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, থানা কৃষকদলের সহ-সভাপতি আনোয়ারুল আজিম, জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, রিকশা ভ্যান ও অটোচালক দলের সদস্য সচিব আশিকুর রহমান রুবেল প্রমূখ।

একই সময়ে যমুনা নদীর ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদ। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতার সঙ্গে নিয়ে তিনি ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সঙ্গে যুবায়ের আল সেজান, ইয়াসির আরাফাত ইশান মেরাজ হোসেন মাটি, আসির ইন্তেসার অয়নসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গনসংযোগে দুই চাচাতো ভাই ক্রসবার বাঁধে বেড়াতে আসা মানুষের কাছে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com