1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধানের শীষের নির্বাচনী প্রচারনার  জনসভা অনুষ্ঠিত প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রায়গঞ্জে সরকারি খাস জমি দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবারের নির্বাচনে অদৃশ্য কেউ এসে ভোট দেবে না, যার ভোট সে দেবে: রুমানা মাহমুদ খুব শান্তিপূর্ণভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা ওলামা দলের ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন করলেন জাভেদ মাহমুদ আ.লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি এক বছরে তার বেশি করেছে: রফিকুল ইসলাম খান এবার যদি আপনারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন বাড়ি ফিরতে পারবেন না : হাসনাত অসুস্থ কুকুরের পাশে”বিবিসিএফ”

আ.লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি এক বছরে তার বেশি করেছে: রফিকুল ইসলাম খান

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই ১ বছরে তার চেয়ে বেশি করেছে। চাঁদাবাজী, দুর্নীতি এগুলো কি রিক্সাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।

 

 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আলমপুর চৌরাস্তায় উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মওলানা শাহীনুর আলমের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

 

 

উপস্থিত জনতার সামনে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যোগ্যতা কার বেশি? বলেন তো দেখি, প্রধানমন্ত্রী হবার উপযুক্ত ব্যক্তি কে? বাংলাদেশের দুইজন লোকের নামে আলোচনা চলছে প্রধানমন্ত্রী কে হবে। একজন হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আরেক জন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব। একজন হলেন আইএ পাশ, আরেকজন এমবিবিএস ডাক্তার।

 

 

‘জামায়াত ক্ষমতায় গেলে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা সেই ব্যাংকের কাস্টমার হবে শুধুই মহিলারা। পুরুষের সাথে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে টাকা তুলতে হবে না।

 

 

কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com