1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল দামুড়হুদায় ছিনতাই হওয়া কোটি টাকা মূল্যের চুল ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করলো পুলিশ ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ ৪ জনকে হত্যা আটক ২ দৈনিক ভোরের চেতনা সম্পাদক মহোদয়ের চুয়াডাঙ্গায় আগমনের ফুলের শুভেচ্ছা নাসিরনগরে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে  বিপর্যস্ত জনজীবন ভূরুঙ্গামারীতে সার সংকটে ক্ষুব্ধ কৃষক, ডিলারের গুদাম ভেঙে নিলেন ১৯৭ বস্তা ইউরিয়া সার তাড়াশে এক রাতে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি পাওনা টাকা ফেরত চাওয়ায় কৃষক খুন: দায়ে ৬ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ

আর্জেন্টিনা স্কোয়াডে প্রত্যেক পজিশনে বিকল্প রাখছেন স্কালোনি

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯৫ Time View

 

ন্যাশনাল ডেস্ক

 

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। শুরুর একাদশ নিয়ে মোটামুটি ধারণা পাওয়া গেলেও সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে কোচ লিওনেল স্কালোনির বেঞ্চ গভীরতাকে। গোলবার থেকে আক্রমণভাগ— প্রতিটি জায়গাতেই একাধিক বিকল্প রেখেছেন তিনি।

 

 

 

গোলরক্ষকের জায়গায় প্রথম পছন্দ এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার দুর্দান্ত নৈপুণ্য এখনো স্মরণীয়। তবে বিকল্প হিসেবেও আছেন অভিজ্ঞ হুয়ান মুসো ও জেরোনিমো রুলি।

 

 

 

রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের জুটি মূল ভরসা। তাদের সঙ্গে বিকল্প হিসেবে আছেন লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা ও নিকোলাস ওতামেন্দি। বহুমুখী দক্ষতার কারণে মেদিনাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন স্কালোনি।

 

 

ডানপ্রান্তে নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাঁ দিক সামলাতে প্রস্তুত নিকোলাস তাগলিয়াফিকো।

 

মাঝমাঠে রয়েছে সবচেয়ে বেশি বিকল্প। লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল ও এজেকুয়েল পালাসিওস রক্ষণাত্মক দায়িত্ব পালন করলেও প্রয়োজনে আক্রমণেও ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে আক্রমণাত্মক মাঝমাঠে আছেন জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ভ্যালেন্তিন বার্কো।

 

 

আক্রমণভাগে স্কালোনির সবচেয়ে বড় শক্তি লিওনেল মেসি। ডান দিক থেকে খেলা তৈরি, মাঝমাঠে নেমে আক্রমণ সাজানো কিংবা গোলের সুযোগ সৃষ্টি— সব জায়গাতেই প্রভাব রাখেন তিনি।

 

 

মূল স্ট্রাইকার হিসেবে খেলবেন জুলিয়ান আলভারেজ। তার বিকল্প হিসেবে আছেন জোসে মানুয়েল লোপেজ। এছাড়া লাউতারো মার্তিনেজও সামনে খেলতে পারেন।

 

 

বাঁ দিকের আক্রমণে থিয়াগো আলমাদা ও নিকোলাস গঞ্জালেজ বড় ভরসা। গঞ্জালেজ দুই প্রান্তেই খেলতে সক্ষম। এছাড়া জিউলিয়ানো সিমিওনে ও নিকো পাজও আক্রমণভাগে গতি ও বৈচিত্র্য যোগ করবেন।

 

 

সব মিলিয়ে শুরুর একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়েও শক্তিশালী একটি দ্বিতীয় দল গড়ে তোলার মতো সামর্থ্য রয়েছে স্কালোনির হাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com