1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

 

২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। আগামী ২১ জানুয়ারি শুরু হতে যাওয়া ১৬ দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

 

 

 

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। দুই দেশের ভেন্যুগুলোতে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি নেপালের কাঠমান্ডুতে হবে বিশ্বকাপের খেলাগুলো।

 

 

 

‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহআয়োজক নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

 

 

 

আগামী ২১ জানুয়ারি চারটি ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে বিকেলে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, একই দিন কাঠমান্ডু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সকালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিকেলে মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের খেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রতি গ্রুপের শীর্ষ তিনটি দল খেলবে সুপার সিক্স পর্বে। এই ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এ পর্বের জন্য ৫ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে। একই মাঠে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। নির্ধারিত দিনে খেলা সম্ভব না হলে ৭ ফেব্রুয়ারি রাখা হয়েছে বিকল্প দিন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com