1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিভি লটারি প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ অশ্রু আর ভালোবাসায় দেবী দুর্গার বিদায় যমুনা নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু নলছিটিতে পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ আটক-৭ চুয়াডাঙ্গায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ধামইরহাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্‌ঘাটন, ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫ চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার

কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

কাউনিযার টেপামধুপুরের রাজীব চৈতারমোড় দীগলটারি দূর্গা মন্দিরে বৈদ্যুতিক জেনারেটর সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৮) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। শাকিল উদ্দিন মধুপুর বাজারের মাহিন সাউন্ড ডেকোরেটরের দোকানে কাজ করতেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান তাঁকে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা গিয়েছে।

নিহত শাকিল টেপামধুপুর ইউনিয়নের মন্ডলটারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মন্ডল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com