1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিভি লটারি প্রত্যাশীদের জন্য দুঃসংবাদ অশ্রু আর ভালোবাসায় দেবী দুর্গার বিদায় যমুনা নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব কাউনিয়ায় দূর্গা মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু নলছিটিতে পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ আটক-৭ চুয়াডাঙ্গায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ যশোর বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত ধামইরহাটে বৃদ্ধা হত্যার রহস্য উদ্‌ঘাটন, ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫ চুয়াডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের সংবাদ সম্মেলন প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার

নলছিটিতে পৃথক অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ আটক-৭

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

 

রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযানে ৪৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ ও ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোট সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের গোচড়া বাজারে দেলোয়ার মল্লিকের দোকানের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনাকালে ৪৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মজকুনী গ্রামের কেশব সাহার ছেলে বাপন সাহা (১৭), একই গ্রামের আনোয়ার জোমাদ্দার ছেলে মেহেদী হাসান (২০), ভেরনবাড়িয়া গ্রামের মৃত দুলু মৃধার ছেলে মো. জাহাঙ্গীর মৃধা (৩৮), মজকুনী গ্রামের বিপ্লব কুমার দাস’র ছেলে জয়ন্ত দাস (১৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের গৌতম চন্দ্র দেউরী’র ছেলে চয়ন দেউরী (১৭)।

 

অন্যদিকে, একই দিন রাত ১১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার ভারানীপুর বাজারের দক্ষিণ পাশে সেতুর ওপর অভিযান চালিয়ে ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুজন হলেন— দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. মোতালেব হাওলাদারের ছেলে মো. রিপন হাওলাদার (১৯) এবং ভবানীপুর গ্রামের সুধীর চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (১৯)।

 

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক অভিযান দুটি পরিচালনা করেন।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, পৃথক অভিযানে দেশীয় চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নলছিটি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com