1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে হামলা সৌদির নিরাপত্তার জন্য হুমকি : সিরিয়া পেছন দিক থেকে নায়িকাদের ছবি তুললে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ভাইজানের অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড পেল বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী যশোরে মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ উল্লাপাড়ায় পৌরসভার উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত সড়কে স্বস্তি আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

উল্লাপাড়ায় পৌরসভার উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত সড়কে স্বস্তি

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উল্লাপাড়া পৌরসভা। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর বসানো অবৈধ দোকানপাট ও দখল সরিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়।

উল্লাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের নির্দেশনায় এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে ব্যস্ত সময়ে সড়কে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত।

 

পৌরসভা সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানের আগে মাইকিংয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং নির্ধারিত সময়ের পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত অনেকটাই চলাচলের উপযোগী হয়েছে। এতে যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াতে স্বস্তি ফিরতে শুরু করেছে।

 

স্থানীয়দের প্রত্যাশা, শুধু এক দিনের অভিযান নয়, নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা হবে। পাশাপাশি ফুটপাত দখল করে দোকান বসানো এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শহরের যানজট কমবে এবং নাগরিক ভোগান্তি আরও হ্রাস পাবে।

 

পৌর শহরের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com