1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে হামলা সৌদির নিরাপত্তার জন্য হুমকি : সিরিয়া পেছন দিক থেকে নায়িকাদের ছবি তুললে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ভাইজানের অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড পেল বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী যশোরে মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ উল্লাপাড়ায় পৌরসভার উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত সড়কে স্বস্তি আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার, মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে মান্দা থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্ট্রান কল্যাণ ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহবায়ক ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর কুমার বিশ্বজিৎ সরকার।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক বিজন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন ফ্রণ্টের সিনিয়র যুগ্ম আহবায়ক মলয় কুমার ঘোষ, মণ্ডপ কমিটির সভাপতি সুকমল চন্দ্র দাস, তৃপ্তিশ কুমার মণ্ডল ও অনুপ কুমার কুন্ডু।

প্রধান অতিথির বক্তব্যে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে যেন সবাই পূজা উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন এবং যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান।

সভায় বক্তারা প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আলোকসজ্জা এবং প্রতিমা বিসর্জনের সার্বিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় এলাকার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে ১২৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com