1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে হামলা সৌদির নিরাপত্তার জন্য হুমকি : সিরিয়া পেছন দিক থেকে নায়িকাদের ছবি তুললে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ভাইজানের অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড পেল বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী যশোরে মানব পাচার থেকে ফিরে আসা নারীদের স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ উল্লাপাড়ায় পৌরসভার উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত সড়কে স্বস্তি আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক 

 

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

 

 

 

 

 

 

 

 

রোববার (১১ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পিপুলবাড়িয়া বাজারে এ অভিযান চালানো হয়। নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে রিটেইলার ও খুচরা দোকানে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

 

 

 

 

 

 

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানিয়েছেন, ১২ কেজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের বেশি দাম ১৯০০ টাকায় বিক্রয়ের প্রস্তাব করায় মেসার্স আকন্দ ট্রেডার্সের মালিক মো: এনামুল হক রুবেলকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এছাড়াও বেশ কয়েকটি বাজারে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১৮৩৭ টাকার মধ্যে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com