1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
১১ অক্টোবর আজকের নামাজের সময়সূচি মানচিত্রে নদী, বাস্তবে বিপন্ন – রায়গঞ্জে ফুলজোড় নদী উদ্ধারে এলাকাবাসীর দাবি নাসিরনগরে ওরছের দান ২০০ অসহায় মানুষের মাঝে বিতরণ মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স সিরাজগঞ্জের কামারখন্দে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন আটক চুয়াডাঙ্গায় খেজুর গাছের রস সংগ্রহের প্রস্তুতিতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সলঙ্গা পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেপ্তার 

বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, আটক ১২ লাখ টাকার পণ্য

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

 

‎

‎সেলিম রেজা তাজ, বেনাপোল (যশোর)প্রতিনিধি 

‎

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

‎

‎শুক্রবার (৯ অক্টোবর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮৪টি শাড়ি, ৩টি কম্বল, ৫টি থ্রিপিস, ৯টি শাল-চাদর, ৫ প্যাকেট ফুসকা, ৫৫৭টি ওষুধ ও ২০১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

‎

‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com