1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাচোলে সম্প্রীতির বার্তা, ভিন্নধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার বিতরণ নেত্রকোনায় সরকারি কাগজ জালিয়াতির অভিযোগে কম্পিউটার দোকানি ও পল্লীবিদ্যুতের দালালসহ গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ  মাদ্রাসার গাছ কাটার অভিযোগ, ১২ দপ্তরে স্থানীয়দের অভিযোগ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় পণ্য আটক আমতলীর পায়রা নদীতে পড়ে জেলে নিখোঁজ

ভোরে মেসির ‘শেষ ম্যাচ’, বাংলাদেশ থেকে কখন-কীভাবে দেখবেন

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

 

 

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

১৮ বছর বয়সে প্রথমবারের মতো যে নীল-সাদা জার্সিটি গায়ে চাপিয়েছিলেন, ৩৯ বছর বয়সে এসে সেটি তুলে রাখতে যাচ্ছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলের মহাতারকাকে এক স্মরণীয় ও জমকালো বিদায় জানাতে আফ্রিকান দেশ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

 

 

 

এই ম্যাচের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে পর্দা নামতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবলে রূপকথার মতো ‘মেসি অধ্যায়’। বুয়েনস এইরেসের ৮৫ হাজারেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি যে প্রিয় নায়ককে বিদায় জানাতে কানায় কানায় পূর্ণ থাকবে, তা বলাইবাহুল্য। এ ছাড়া ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী দলের যেসব সদস্য ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন, তারাও মাঠের গ্যালারিতে কিংবা উপস্থিত থেকে আন্তর্জাতিক মঞ্চে মেসির শেষ নাচের সাক্ষী হতে যাচ্ছেন।

 

 

 

 

আর্জেন্টাইন সময় অনুযায়ী মঙ্গলবার রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ভৌগোলিক সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের জন্য মেসির এই ঐতিহাসিক শেষ ম্যাচটি সরাসরি দেখা বেশ কষ্টসাধ্য হবে। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে জাগতে হবে তাদের। বুয়েনস এইরেসে যখন বাঁশি বাজবে, তখন বাংলাদেশের ঘড়ির কাঁটায় সময় হবে বুধবার ভোর ৫টা।

 

খেলার সূচি মেনে খুব ভোরে ঘুম থেকে উঠলেও বাংলাদেশিদের জন্য ম্যাচটি সরাসরি দেখা হবে এক চরম সংগ্রামের বিষয়। কারণ বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা স্থানীয় স্যাটেলাইট নেটওয়ার্কে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না।

 

 

 

 

তবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম বা মিডিয়া অ্যাপ ‘জি-ফাইভ’-এর সাবস্ক্রিপশন থাকলে সহজে ম্যাচটি উপভোগ করা সম্ভব হবে, কারণ ভারতীয় উপমহাদেশে কেবল এই অ্যাপেই ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন থার্ড-পার্টি এপের উপর নির্ভর করে বাংলাদেশি ভক্তরা ম্যাচটি দেখার সুযোগ পাবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com