1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন  সিরাজগঞ্জে ডিম ও পোল্ট্রিসহ নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান লংমার্চ সফল করতে পাঙ্গাসীতে জামায়াতের লিফলেট বিতরণ ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভা চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক  এক ইউপি সদস্যকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি-হাতাহাতি নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১ বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন যুবদল নেতার কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

জোড়া গোল করে মেসির পাশে ইয়ামাল, লেভান্তের মাঠেও অপ্রতিরোধ্য বার্সা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

 

স্পোর্টস ডেস্ক

 

 

 

লা লিগায় নিজেদের জয়যাত্রা ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ঘরের মাঠে লেভান্তেকে ৪-২ ব্যবধানে হারিয়ে এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে সফরকারীরা।

 

 

 

স্থানীয় সময় রোববার (১৩ সেপ্টেম্বর) ম্যাচে জোড়া গোল করে কিংবদন্তি লিওনেল মেসির এক অনন্য রেকর্ড স্পর্শ করেছেন স্পেনের বিস্ময় লামিনে ইয়ামাল। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে।

 

 

 

 

 

ম্যাচে বরাবরের মতো রূপকার অপ্রতিরোধ্য লামিনে ইয়ামাল। টানা তিন ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে একবিংশ শতাব্দীতে লিওনেল মেসির দখলে থাকা এক রেকর্ডে ভাগ বসালেন এই ১৯ বছর বয়সী তারকা।

 

 

মৌসুমের প্রথম পাঁচ লা লিগা ম্যাচে তিনটি জোড়া গোল (ব্রেস) করা বার্সেলোনার ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় এখন ইয়ামাল। এর আগে ২০১২-১৩ মৌসুমে প্রথম এই কীর্তি গড়েছিলেন মেসি। চলতি মৌসুমে ইয়ামালের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬-এ, যা তাকে রাফিনিয়া, কিলিয়ান এমবাপ্পে ও সের্হিও কামেলোর পাশাপাশি লিগের যৌথ শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে।

 

 

 

 

 

দলের দুর্দান্ত জয়ের রাতে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াও ছিলেন অনন্য উজ্জ্বল। সতীর্থদের দিয়ে দুটি গোল করান তিনি। চলতি মৌসুমে সব মিলিয়ে ১১ গোলে সরাসরি অবদান রাখলেন রাফিনিয়াা, আর ইয়ামালের অবদান ৯টি গোলে। এই আক্রমণের দুই কাণ্ডারির ভর করেই সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ২৫ গোল করে ফেলেছে ফ্লিকের শিষ্যরা।

 

 

সূত্র: গোলডটকম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com