1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কচাকাটাকে উপজেলা করার দাবি সংসদে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি আনোয়ারুল ইসলামের কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০  পরকীয়া অভিযোগে,জনতার ধাওয়ায় পোশাক-ফোন ফেলে পালালেন প্রধান শিক্ষক উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ফুটবল খেলা শেষে পুকুরে গোসল, আর ঘরে ফেরা হলো না ওমর ফারুকের ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২ আলমডাঙ্গায় কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসার শিক্ষক আটক ঈশ্বরগঞ্জে ২১ লাখ ৭৯ হাজার টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ২ বছরের প্রবাস জীবন শেষে কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন, জীবননগরের ইরাক প্রবাসী রেজাউলের মরদেহ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

উল্লাপাড়ায় ‘ডিবি পরিচয়ে’ চাঁদা দাবি আটক ১

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পরিচয়ে প্রাইভেট কার থামিয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (১ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরঘাটিনা এলাকায় থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান।

 

গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ (৩৫) উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আলী আশরাফ ওরফে ঝন্টুর ছেলে।

 

ওসি মেহেদী হাসান বলেন, উল্লাপাড়ার চার ব্যক্তি শাহজাদপুর থেকে প্রাইভেট কারে বাড়ি ফিরছিলেন। পথে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছলে কয়েকটি মোটরসাইকেলে থাকা ১৫ থেকে ১৬ যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেট কারটি থামান।

 

এরপর তারা প্রাইভেট কারে থাকা যাত্রীদের জিম্মি করে চরঘাটিনা এলাকায় ফাঁকা স্থানে নিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় যাত্রীদের একজন কৌশলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে ঘটনাটি জানান।

 

ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অন্যরা পালিয়ে গেলেও সোহাগকে আটক ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নতুন পাইকপাড়ার সোলায়মান হোসেন মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com