1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মেসির ফেরার ম্যাচে লিগস কাপ থেকে ইন্টার মায়ামির বিদায়

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর লিওনেল মেসির ফুটবলে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সব সংশয় উড়িয়ে দিয়ে ইন্টার মায়ামির জার্সিতে খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন জাদুকর। তবে মেসির ফেরাটাও হলো হারের হতাশায় ভরা।

 

 

 

মায়ামির সামনে সমীকরণটা ছিল বেশ কঠিন। মেক্সিকান ক্লাব লিওনের বিরুদ্ধে শুধু জয়ই যথেষ্ট ছিল না, ব্যবধানটাও হতে হতো বড়। কাজটা যে সহজ হবে না, তা জানাই ছিল। কারণ, মুখোমুখি লড়াইয়ের আগে লিগস কাপের দুটি ম্যাচেই জয় পেয়েছিল লিওন। যেখানে তারা হারিয়েছিল অরল্যান্ডো ও ন্যাশভিলকে। অন্যদিকে মায়ামি ছিল নানা সংকটে। চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি জার্মান বেরতেরামে, আর নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন লুইস সুয়ারেজ।

 

 

 

 

তবে হতাশার মাঝেও ইতিবাচক খবর ছিল মেসির আকস্মিক প্রত্যাবর্তন। বিশ্বকাপ জয়ের পরপরই বাবার প্রয়াণে ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা। পুরো সপ্তাহ অনুশীলনে না থাকলেও সরাসরি স্টেডিয়ামে হাজির হয়ে খেলার জন্য নিজেকে প্রস্তুত বলে ঘোষণা দেন তিনি।

 

 

তার মাঠে নামার মুহূর্তের প্রেক্ষাপটটা অবশ্য মায়ামির অনুকূলেই ছিল। মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল, আর গোল ব্যবধান বাড়াতে দরকার ছিল আরও কয়েকটি গোল। কিন্তু এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মায়ামি, হারে ৩-২ ব্যবধানে। বদলি হিসেবে নেমে মেসি যথেষ্ট প্রাণবন্ত ছিলেন এবং আক্রমণের একাধিক সুযোগ তৈরি করেছিলেন। তবে দিনশেষে, এবার আর মায়ামির লিগস কাপের ট্রফি উঁচিয়ে ধরা হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com