1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নলছিটিতে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয় নিজে গাড়ি চালিয়ে সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী কালিয়াকৈরে অস্ত্রসহ আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার মাত্র ৩ কিলোমিটারের জন্য ৩০ কিলোমিটার ঘুরপথ চন্দ্রা ত্রিমোড়ে অনলাইন টিকিটের নামে প্রতারণা: সংঘবদ্ধ দালাল চক্রের দৌরাত্ম্যে বিপাকে যাত্রীরা মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়: হুইপ অপু ফেসবুকের প্রেম থেকে পরিণয়: নেত্রকোনার তরুণীকে বিয়ে করতে চীন থেকে এসে ইসলাম গ্রহণ যুবকের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় বাছাই করে ক্রীড়াঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

মান্দায় প্রমীলা প্রীতি ফুটবলে নওগাঁর দাপুটে জয়

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬ Time View

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

 

 

নওগাঁর মান্দা উপজেলার বড়পই জাগরণী ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রমীলা প্রীতি ফুটবল প্রতিযোগিতায় গাইবান্ধা ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে নওগাঁ ফুটবল একাদশ।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বড়পই জাগরণী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে উভয় দল একটি করে গোল করায় ১-১ সমতায় বিরতিতে যায়। নওগাঁর হয়ে অনিতা বাস্কে এবং গাইবান্ধার হয়ে জ্যোতি গোল করেন।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় নওগাঁ একাদশ। দ্বিতীয়ার্ধে ধারাবাহিক আক্রমণে অনিতা বাস্কে আরও একটি গোল করেন। এছাড়া রোজিনা ও তাবাসুম একটি করে গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় নওগাঁ দলের। নওগাঁর হয়ে অনিতা বাস্কে দুটি এবং রোজিনা ও তাবাসুম একটি করে গোল করেন। গাইবান্ধার একমাত্র গোলটি করেন জ্যোতি।

খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বড়পই জাগরণী ক্লাবের সভাপতি দেওয়ান আব্দুল মালেক, সাধারণ সম্পাদক খোকন আলী মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com