1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় জামায়াতের উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান কাজিপুরে ১ বছরের নিজ শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন সলঙ্গায় দুই স্কুলছাত্রী অপহরণের চেষ্টায় যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে কৃষি আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড নেত্রকোণায় নিজ বসত ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

উল্লাপাড়ায় জামায়াতের উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

 

নিজস্ব প্রতিনিধি 

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাসহ ২০ নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

 

 

 

শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার আরএস বাজারে বিএনপির আয়োজিত এক জনসভায় সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর হাত ধরে জামায়াতের উল্লাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করে নেন।

 

 

 

যোগদান শেষে কোবাদ হোসেন বলেন, বিএনপির রাজনৈতিক দর্শন, সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর নেতৃত্ব, শিক্ষা, জনসেবা ও নিরাপত্তামূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশায় তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম (মিস্টার), উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, যুবদল নেতা সামিউল ইসলাম সামিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ বিষয়ে সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন বলেন, বিএনপির আদর্শ ও রাজনৈতিক দর্শনের প্রতি আস্থা রেখে কোবাদ হোসেন বিএনপিতে যোগ দিয়েছেন। দলের পক্ষ থেকে ভবিষ্যতে তাকে যথাযথ মূল্যায়ন করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com